সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’   আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

১২ গুণ পরিশোধিত মূলধন বাড়াবে অ্যামবি ফার্মা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৭২১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যামবি ফার্মাসিউটিক্যালসি পিএলসি পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে ১২ গুণ বাড়াবে।

বৃহস্পতবিার (২ নভম্বের) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে, কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মূলধন বাড়ানো হবে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ১২.৫০ গুণ।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে কোম্পানির ইস্যুকৃত শেয়ার সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের হাতে আছে ৭৫ দশমিক ১৫ শতাংশ তথা ১৮ লাখ ৩ হাজার ৬শ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ৬ শতাংশ তথা ২ লাখ ১৭ হাজার ৪৪০টি শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে বাকী ১৩ দশমিক ৬৯ শতাংশ তথা ৩ লাখ ২৮ হাজার ৫৬০টি শেয়ার।

কোম্পানিটি কোন পদ্ধতিতে পরিশোধিত মূলধন বাড়াবে, তা জানা সম্ভব হয়নি।

সাধারণত রাইট শেয়ার ইস্যু করে অথবা পুন:রায় প্রাথমিক গণপ্রস্তাব (রিপিট আইপিও) ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS