
নিজস্ব প্রতিবেদকঃ ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস ১৭তম আসরে পুরস্কৃত হয়েছে বিশ্বের সেরা কিছু হোটেল, স্পা, রেস্তোরাঁ ও ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে ছয় ক্যাটাগরিতে স্বীকৃতি পায় বাংলাদেশের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
গ্রিসের গ্র্যান্ড হায়াত এথেন্সে এবারের আয়োজন বসে। সেখানে সি পার্ল বিচ রির্সোট অ্যান্ড স্পা জিতে লাক্সারি সিসাইড রিসোর্ট- দক্ষিণ পশ্চিম এশিয়া ও লাক্সারি স্পা রিসোর্ট-বাংলাদেশ এবং পার্ল স্পা অ্যান্ড ওয়েলনেস জেতে লাক্সারি হেলথ অ্যান্ড ফিটনেস স্পা - দক্ষিণ পশ্চিম এশিয়া, লাক্সারি ওয়েলনেস স্পা - বাংলাদেশ ও লাক্সারি রিসোর্ট স্পা-বাংলাদেশের পুরস্কার।
এছাড়া গ্রুপের জেনারেল ম্যানেজার আজিম শাহকে সেরা জেনারেল ম্যানেজার- বাংলাদেশ হিসেবেও ঘোষণা করা হয়।
এ বিষয়ে আজিম শাহ বলেন, এ স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত ও সম্মানিত। পুরস্কারটি সি পার্ল কক্সবাজারকে শুধু একটি বিশ্বমানের বিলাসবহুল হোটেল হিসেবে নয়, অতিথিদের অভিজ্ঞতা উন্নত করার অঙ্গীকার হিসেবেও স্বীকৃতি দেয়। এও দেখায় যে সি পার্ল কক্সবাজার পরিবেশগতভাবে দায়বদ্ধ থাকার পাশাপাশি আবাসনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, আতিথেয়তা, পরিষেবা ও খাবারের ক্ষেত্রে সর্বোত্তম সেবা প্রদানের জন্য ভালো অবস্থানে রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved