
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিন সকাল ৭টার দিকে উত্তরার আজমপুর এলাকার উড়ালসড়কের নিচে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, পরিস্থান পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা বাসটির আগুন নেভায়।
বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved