
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ টাকা ৭০ পয়সা বা ১৯৫.২৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২১ বারে ৮৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড।
আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৪.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি মনোস্পুল পেপারের দর ১৪ টাকা ৬০ পয়সা বা ৪.৮৯ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, এডিএন টেলিকম, আনলিমা ইয়ার্ন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved