
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ.আর টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর সকাল ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি গতকাল ৩০ অক্টোবর বিকাল ৩টায় পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved