
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৭অক্টোবর) ভোরে পৌর শহরের জগন্নাথপুর মধ্য পাড়া এলাকার ফরহাদ কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ভৈরর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন সাব অফিসার সামসুল হক বলেন, মশার কয়েল কারখানার মেশিনের কেমিক্যাল ডায়ার অতিরিক্ত গরমে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল ও অন্যান্য সরঞ্জাম ক্ষতি হয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved