সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

শেরে বাংলা’র ১৫০ তম জন্মবার্ষিকীতে জাতীয় স্বাধীনতা পার্টির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬ অক্টোবর ২০২৩ সাধারণ মানুষের নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় তিন নেতার মাজারে শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান নারায়ণ দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ঢাকা উত্তরের সহ—সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নারীনেত্রী এলিজা রহমান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, নকিব খান প্রমুক।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিজানুর রহমান মিজু বলেন, শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হক বাংলার বাঘ। বঙ্গবন্ধু, হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ বড় বড় রাজনীতিবিদদের কাছে তার পরিচিতি ছিল হক সাহেব নামে। এই মহান নেতার জন্ম বরিশালে ১৮৭৩ সালের আজকের দিনে। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। ইংরেজি—গণিত—আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন। সাধারণ মানুষের নেতা হিসাবে, তাদের দুঃখ দুর্দশায় নিজেকে উজাড় করে দিয়েছেন। বিশ শতাব্দীর শুরুর দিকে, বাঙালী মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকলেও, তিনিই সরব হয়ে ওঠেন। রাখেন অগ্রণী ভূমিকা। মুসলিম লীগ গঠনেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। ১৯১৬ সালে নিখিল ভারত মুসলিম লীগের সভাপতিও হন। প্রজা সম্মেলেনে তার ভূমিকা ছিল অপরিসীম। তার কল্যাণেই বাংলার কৃষকরা মুক্তি পায় জমিদারের রোষানল থেকে। শুধু তাই না, নিজেই নিখিল বঙ্গ কৃষক সমিতি নামে একটি দল গঠন করেছিলেন।

তিনি বলেন, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, কৃষকদের কথা চিন্তা করে, ঋণ সালিশি আইন সহ কয়েকটি আইন পাস করেন, কৃষকের দুঃখ মোচনে। ব্রিটিশ রাজের ফর্মুলা অনুযায়ী, দুই বাংলার বিভক্তিতে ভেঙে যায় শেরে বাংলার হৃদয়। তিনি চাননি বাংলার বিভক্তি। দেশভাগের পর কিছু সময়, রাজনীতি থেকে সরে এসে, আইন পেশায় বেশি নিয়োজিত হন। তাতেও মন থিতু হয়নি। ভাষা আন্দোলনের পরই সরব রাজনীতির মাঠে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে হন বাংলার মুখ্যমন্ত্রী। ১৯৬২ সালে ১৭ই এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বাংলার বাঘ, দুঃখী মানুষের নেতা, কৃষকের নেতা, এ কে ফজলুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS