1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

৩৩ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১২.৫২ পিএম
  • ২৪৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটবিসি) রুফটপ সোলার প্যানেল এবং স্টিম প্রি-সিজার ইউনিটে ও কোম্পানির ফাইবেক্স প্লান্টে অবকাঠামোগত উন্নয়নের জন্য বিনিয়োগ করবে। কোম্পানিটি এই প্রকল্পে ৩৩ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সোলার প্যানেল সিস্টেমে বিনিয়োগ করলে ৫০ শতাংশ কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমাবে এবং ৫০ শতাংশ পুর্নবীকরণ বিদ্যুৎ ব্যবহারের যাত্রায় প্রবেশ করবে।

কোম্পানিটির ফাইবেক্স প্লান্টে বিনিয়োগ তামাক কণাকে রূপান্তরিত করবে;যা আগে তামাকের পাতার মত ব্যবহারযোগ্য কাঁচামাল ছিল।

প্রকল্পটিতে বিনিয়োগের জন্য বিএটিবিসির নগদ প্রবাহের উপর ভিত্তি করে নিজস্ব অর্থায়ন এবং ব্যাংক থেকে অর্থায়ন করা হবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির সাভারে কারখানায় সোলার প্যানেলের জন্য আনুমানিক ২৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ফাইবেক্স প্লান্টের জন্য ৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com