
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
আইন মেনে সড়কে চলি স্মাট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রবিবার (২২অক্টবোর) সকাল সাড়ে ১০টায় ভৈরব উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান , ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম, সাবেক রাষ্ট্রপ্রতির এপি এস মোল্লা সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,ভৈরব উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মিজানুররহমান কবির,জসিম উদ্দিন রবিন মোল্লা, ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফর উদ্দিন সহ আরো অনেকে। পরে ভৈরব উপজেলা বঙ্গবন্ধু হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা ছিলেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved