
রূপগঞ্জ প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরন করেছেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী। বৃহস্পতিবার বিকালে উপজেলার ইছাপুরা, কেয়ারিয়া ও ছনি এলাকায় এ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরন করা হয়।
এ সময়, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফারুক মিয়া, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সংগ্রাম চন্দ্র রানা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, আব্দুস সালাম ও নবী হোসেন, দেলোয়ার হোসেন,রূপগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার,যুবলীগ নেতা আবু তাহের,ফরহাদ মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved