
চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ শেষে সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এঁর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করেছেন জননেতা দিলীপ কুমার আগরওয়ালা মঙ্গলবার সকালে তার দলীয় কার্যালয় ও কয়েকটি স্কুল ও নান্টুরাজ সিনেমা হলে বঙ্গবন্ধু কে নিয়ে সিনেমা প্রর্দশন করা হয় এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি মাত্র দশ বছরের ছোট্ট শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করে। শেখ রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved