
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে লায়ন্সক্লাবের উদ্যেগে বিনামুল্যে দরিদ্র রোগীদের চক্ষুসেবা প্রদান করা হয়েছে। এসময় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, বই বিতরণসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার দেয়া হয়। মঙ্গলবার দিনব্যপী উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সেবা প্রদান করা হয়।
লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদুল কবির জানান, ২ থেকে ৩ মাস পর পর লায়ন্স ক্লাবের উদ্যেগে এখানে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এখানে দেশের সনামধন্য চক্ষু চিকিৎসকগণ দরিদ্র ঘরের রোগীদের চক্ষুসেবা, ওষুধ বিতরণ ও অপারেশন অব্যহত রেখেছেন। মঙ্গলবার প্রায় দুই হাজার রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।
চিকিৎসাসেবার সময় উপস্থিত ছিলেন, আলহাজ¦ লায়ন মোজাম্মেল হক ভুইয়া, লায়ন মীর আব্দুল আলীম, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাববিনা সিদ্দিকা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া, নজরুল ইসলাম শিকদার, এএকেএস গোলাম ফারুক, ফরিদুল হক, সাইদুর রহমান খাঁনসহ আরো অনেকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved