
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ইউপি সদস্য শমসের আলীর মুক্তির দাবিতে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার সকালে চনপাড়া এলাকার ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এতে সড়কের উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়,১৫ অক্টোবর ভোরে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শমসের আলীকে সাদা পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে নিয়ে যায়।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved