
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কাকরাইলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কাকরাইলে এস এ পরিবহন অফিসে আগুন (৪ তলা ভবন) লেগেছে। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সোয়া ১০টায়। এরপর যোগ দেয় আরও ৯টি ইউনিট।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved