
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র জশনে জুলুছ, শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকাল দশটা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে বাসষ্ট্যান্ড ফল মার্কেটের সামনে। ভৈরব উপজেলার ব্যবস্থাপনায় অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজি মো ঃ আব্দাুল করিম মিয়া।
আজ সকালে ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বাসস্ট্যান্ড ফল মার্কেটের সামনে জড়ো হয়ে বিশাল মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে ভৈরব সরকারি কেবি মডেল হাই স্কুলে গিয়ে শেষ হয়। সকাল দশটা থেকেই জশনে জুলুস মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ অংশ নেয়। সারা বিশে^র মোসলমানদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
সার্বিক তত্ববাধানে ছিলেন ঈদে মিল্লাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল-মামুনপ্রধান এসময় উপস্থিত ছিলেন পীরে তরিকত এ.আই.এম মাহবুব উল্লাহ আল কাদেরী, প্রধান পৃষ্ঠ পোষক হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মনসুর,পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ভৈরব উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুন ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved