
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক “দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড” এবং বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব প্রাপ্ত কাতার এয়ারওয়েজ একটি চুক্তিপত্র স্বাক্ষর করে।
চুক্তির আওতায় উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনেচ্ছু ছাত্ররা প্রিমিয়ার ব্যাংক এ ফাইল খুলে এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিঃ কিংবা আরভিং এভিয়েশন লিঃ এর মাধ্যমে টিকিটিং করলে ফ্লাইট ভাড়ায় বিশেষ ছাড়, অতিরিক্ত লাগেজ ভাতা এবং কমপ্লিমেন্টারি সুপার ওয়াই-ফাই সহ আরোও অনেক সুযোগ পাচ্ছেন।
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং কাতার এয়ারওয়েজ গ্রুপের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) মোহাম্মদ এল ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এইচবিএম শোয়েভ রহমান এবং আরভিং এভিয়েশন লিঃ এর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved