
ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তার ছেলেকে ব্যাংকের শেয়ার উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস তার ছেলে ইয়াসির আব্বাসকে মোট ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন। আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার দেওয়ার প্রক্রিয়াটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের বাইরে কার্যকর করা হবে।
মির্জা ইয়াসির আব্বাস বর্তমানে ঢাকা ব্যাংকের পরিচালক পদে রয়েছেন।
ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, মির্জা ইয়াসিরের কাছে ব্যাংকটির ৩ কোটি ৪৯ লাখ বা ৩ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved