
নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান ইভিপি মোঃ মাইনুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের পিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি পরিপালনের পরামর্শ দেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved