
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে বের হয়ে নজরুল ইসলাম (২৭)নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
গত (১৪ আগস্ট) সোমবার আনুমানিক দুপুর ১ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মাইজের বাড়ির মোঃ মোস্তুফা মিয়ার দ্বিতীয় ছেলে নিখোঁজ নজরুল ইসলাম। এ বিষয়ে নিখোঁজ যুবকের বাবা বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২০৫৩) দায়ের করেন।
নজরুল ইসলাম সামান্য মানসিক সমস্যা আছে, এর আগে একবার বাড়ি থেকে বেড় হয়ে যায় দু-একদিন পর বাড়ি ফিরে আসেন। তার সাথে মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয় সবাই।
আত্মীয় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবার ।
এখন পর্যন্ত তিনি নিখোঁজ আছেন। যদি কেউ নজরুল ইসলামের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক এই মোবাইল - ০১৭৩৪৫৮৯৮৭০,০১৭৭৯৮১২০১৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
এবিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম জানান, নিখোঁজের কিছুদিন পর গত ৩১ আগষ্ট নজরুল ইসলামের বাবা জিডি করেছেন। পুলিশ নজরুল ইসলাম কে খুঁজে বের করার চেষ্টা করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved