
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহাবুব রহমান মাহাবুবের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের নেতৃত্বে উপজেলার পূর্বাচল এলাকার ২১ নং সেক্টরে এ বিক্ষোভ মিছিল করে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসয়ম নেতাকর্মীরা নবগঠিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহাবুব রহমান মাহাবুরের নিঃশর্ত মুক্তির দাবী জানায়।
এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, মিজান ,জসিম,আলামিন,টিপু, সাজ্জাদ হোসেন চিশতী, বাচ্চু মিয়া, নূরে আলম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনু,ফারুক,কাউসার,বিল্লাল, আয়নাল প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved