
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আব্দুল্লাহ রহমান ৪ বছরের শিশু কে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর মেয়ে রাশেদা ইসলাম পরী (১৩) নামে।
গত সোমবার (২৮আগস্ট) বিকেলে ৬টায় ভৈরব পৌর শহরের লক্ষীপুর তাতার কান্দি এলাকায় এঘটনা ঘটে।
শিশুটির মা তাছলিমা বলেন,আমার প্রতিবেশী শফিক মিয়ার মেয়ে রাশেদা ইসলাম পরী ও তার মা প্রায় সময় আমার বাসায় আসিয়া সময় কাটাতো, আমার ৪বছরের ছেলে আব্দুর রহমান কে আদর আপ্যায়নের লক্ষে তাহাদের বাসায় নিয়ে যাইতো। গত সোমবার বিকেলে রাশেদা ইসলাম পরী, চিপস ও মামা বিস্কুট দেখাইয়া তাহার বাসায় নিয়ে যায়। আমার ছেলে কে খুঁজে না পাওয়ায়। পরীর মা বাবার কাছে জানতে চাইলে কোন কথা না বলে আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকি দেয়। পরে আমি আমার আত্মীস্বজনের সহিত পরামর্শ করে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করি।


শিশু আব্দুর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বারৈচা আলামিন মিয়া ছেলে। বর্তামান লক্ষীপুর তাতার কান্দি ভাড়াটিয়া হিসেবে বসবাসরত আছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাশেদা ইসলাম পরীর মা ও বাবা শফিক মিয়া বলেন, আমরা আমাদের মেয়ে কে দিয়ে অপহরণ করি নাই। তাদের শিশু সন্তান সাথে আমাদের মেয়েকে ও খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে রাশেদা ইসলাম পরী(১৩) ও পার্শ্ববর্তী বাড়ীর চার বছরের শিশু আব্দুর রহমান আমার বাড়ীর পাশে একসাথে খেলাধুলা করছিল। আমার মেয়ে পরীকে পড়াতে বসার জন্য আমার স্ত্রী তৈয়বা খুঁজাখুজি করতে গিয়ে, আমার মেয়ে পরী ও আব্দুর রহমানকে সেখানে খুঁজে পায় নাই। পরে আমাকে মোবাইল ফোনে জানাইলে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্য সম্ভাব্য সকল আত্মীস্বজনের বাড়ীতে খোজাখুজি করেও সন্ধান না পেয়ে।পরে ভৈরব থানায় অভিযোগ দায়ের করেছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম জানান, শিশুটির মা প্রতিবেশী কে অভিযোক্ত করে একটি অপহরণের অভিযোগ দায়ের করেছে। তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved