
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানো সময় ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নাম্বার প্লার্টফর্মের লাইনে এই দুর্ঘনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নং প্লার্টফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল এরপর৯ টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌচ্ছায়। কিশোরগঞ্জেরর উদ্দ্যোশে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানো হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
পরে ৫ঘন্টা অপেক্ষার পর আখাউড়া থেকে একটি লিলিপ ট্রেন ভৈরব এসে পৌছায়, ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ করছেন।

যাত্রী হেলাল মিয়া জানান, ভাবছি ট্রেনে বাজিতপুর যাবো ৫ঘন্টা ধরে অপেক্ষা করছি, অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তির কারণে সড়ক পথে বাস ও সিএনজি যুগো চলে যান।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো.ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে যায়। পরে আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved