
ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এসিআই মটরস।
১৫ মার্চ থেকে দেশের মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায় গম কাটা শুরু হবে। মৌসুম চলাকালীন সময় ইয়ানমার কম্বাইন হারভেস্টারের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে মেগা সার্ভিস ক্যাম্পেইনের আয়োজন করেছে এসিআই মটরস।
এ উপলক্ষে মেহেরপুর জেলার গাংনীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে এসিআই মটরস। অনুষ্ঠানে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসিআই মটরসের সেলস ও সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved