
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন মঙ্গলবার (৮ মার্চ ) শহরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো.ওমর ফারুক খান।এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মো.মিজানুর রহমান ভুইয়া ও মিফতাহ উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর জোন প্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস। সম্মেলনে জোনের অধীন শাখা প্রধান ও উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved