
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লি. এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং ইউ এস- বাংলা এয়ারলাইন্স লি. এর হেড অফ মার্কেটিং এবং সেলস, মো. সফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলার মাস্টারকার্ড টাইটানিয়াম এবং ভিসা প্লাটিন্যাম ক্রেডিট কার্ড ব্যবহারকারিগণ ইউ এস-বাংলা এয়ারলাইন্স লি. থেকে ঢাকা- মালদ্বীপ- ঢাকা রিট্যার্ন এয়ার টিকিট ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যে ৩৪,৯৯৯ টাকায় উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস, মো. মিনহাজ উদ্দিন, হেড অফ কার্ডস সেলস, খাজা ওয়াছিউল্লাহ এবং ইউ এস- বাংলা এয়ারলাইন্স লি. এর সহকারী ম্যানেজার, ফাহমি ফারুকি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved