
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য দিল মোহাম্মদ দিলু। কো- অপ্ট সদস্য পদে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোমেন মিয়া।
বৃহস্পতিবার বিকালে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম মিয়া, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য আবু সাঈদ মিয়া,বাসির উদ্দিন সহ ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved