
নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত আটোরিকশার নিচে পড়ে আজিজুল নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭জুন) বিকেলে পৌর শহর চন্ডিবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ভৈরব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়ার ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়,বিকেলে বাড়ির পাশে দোকান থেকে চিপস কিনে বাসায় যাওয়ার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে। অটো ড্রাইভার রঞ্জিত মল্লিক স্প্রীডে আটো চালিয়া যাওয়ার মূহূর্তে হঠাৎ কড়া ব্রেক করে। কড়া ব্রেকের কারণে গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে দাড়িঁয়ে থাকা আজিজুলের উপরে পরে। পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
এঘটনায় অটোসহ ড্রাইভার রঞ্জিত মল্লিককে আটক করেছে এলাকাবাসী।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জনান, এক্সিডেন্টে শিশু মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved