
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভি'র চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বাপ্পি'র সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে মিলাদ মাহফিল ও ঈদ খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বাচলে উপশহরের সুলফিনা এলাকায় এ দোয়া মাহফিল ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রীরমধ্যে ছিলো সেমাই, চিনি,পোলার চাউল,ডাল ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নবী হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন প্রমুখ।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved