
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ভৈরবে উপজেলা ও পৌর জাতীয় পার্টির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন)সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে নিউটাউন ভেনিস বাংলায় জাঁকজমক পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির পূনরায় সভাপতি নির্বাচিত হয় আব্দুস সালাম,সিনিয়র সহ-সভাপতি নুরুল কাদের সোহেল ও সাধারণ সম্পাদক হাজী রিয়াজুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু। ও পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন কে নির্বাচিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক পার্টির আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক মাহাতাব উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সম্মেলনে সঞ্চালনা করেন, নব নির্বাচিত উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু।
বক্তরা বলেন পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ দীর্ঘ ৯ বছর রাষ্টীয় ক্ষমতায় থেকে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছেন । তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved