1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০.২৩ এএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে ‘এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের’ আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ঢাকাস্থ অফিসে পৃথক দুটি অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার জনাব কে. এম. মহিউদ্দিন আহমেদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার জনাব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মেহেদি হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিসমূহে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শফিউর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক জনাব আব্দুল হালিম চৌধুরীসহ স্ব স্ব প্রতিষ্ঠানের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্ডটির মোট ইস্যুর পরিমান ৫৭১ কোটি টাকা, যার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৩১ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে সংগৃহীত হয়েছে। আকারের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বন্ডগুলোর মধ্যে এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অবস্থান দ্বিতীয় বৃহত্তম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com