1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নবগঠিত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৭.৫৫ পিএম
  • ৯২১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মনোনীত নবগঠিত পরিচালনা পর্ষদের (২৬৭ তম পর্ষদ) সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডস্থ ফারইষ্ট টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।

নবগঠিত পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, ড. মো. ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ-পিএইচডি, জহুরুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মো. হেলাল মিয়া, ড. মো. রফিকুল ইসলাম, ড. লাফিফা জামাল, মোহাম্মাদ আলী নওয়াজ, মোহাম্মাদ মাসুম মিয়া, আরিফ খান-সিএফএ, এফসিএমএ, মোস্তফা জামানুল বাহার, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির এফসিএ এবং কোম্পানি সেক্রেটারী (সিসি) এস. এম. নূরে আলম।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যগন কোম্পানির সার্বিক চিত্র তুলে ধরেন। বর্তমানে বিরাজমান সমস্যাবলীর সুষ্ঠু সমাধান করে কোম্পানিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে ব্যবসা প্রসার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

পর্ষদ সভায় অডিট কমিটি, এনআরসি, ইসি ও অন্যান্য কমিটি গঠনসহ কোম্পানির বিভিন্ন সাবসিডিয়ারী প্রতিষ্ঠানে পরিচালক ও ট্রাস্টি সদস্য মনোনয়ন দেওয়া হয়।

সভাপতি পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পর্ষদের উপর অর্পিত আস্থার প্রতিফলনের জন্য অনুরোধ করেন।

সভায় বীমা গ্রাহকের দাবি পরিশোধের জন্য কোম্পানির অনুকূলে ৪১৩ কোটি টাকার তহবিল কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়াও পর্ষদ পর্যায়ক্রমে অন্যান্য স্থায়ী সম্পদ সমুহ নগদায়নের মাধ্যমে বিনিয়োগ ও বীমাদাবী পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com