
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের স্বনামধন্য প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকস নিত্যব্যবহার্য প্লাস্টিক গৃহসামগ্রী ও প্লাস্টিক ফার্নিচার দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে বগুড়ার কালিতলা বেঙ্গল এক্সক্লুসিভ শপের ১১৫ তম শোরুমের যাত্রা শুরু করেছে।
বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, ডি জি এম (মার্কেটিং) জোহেব আহমেদ, ডি জি এম (ফার্নিচার) হারুন অর রশিদ, ডি জি এম (হাউসওয়্যার্) ফজলে রাব্বী নতুন এই এক্সক্লুসিভ শপটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় অতিথি সুলতান মাহমুদ খান রনি (প্রচার ও প্রকাশনা সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ, সাবেক প্যানেল চেয়ারম্যান বগুড়া জেলা পরিষদ) এবং স্থানীয় পরিবেশক রাশেদুল
ইসলাম ও বগুড়া শহরের স্থানীয় ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের খায়রুল ইসলাম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved