1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

১৫ দিনের মধ্যে বিদ্যুতের সমাধান হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ৩০২ Time View

লোডশেডিং সমস্যা সাময়িক মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন মসজিদ, মন্দিরে বাসা বাড়িতে এসি চালায়। এখন দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আছে। ১৪ বছর আগেও এগুলা ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করিনি। এই বিদ্যুৎ অসুবিধা সাময়িক। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছে। কিন্তু দেয়নি। আমরা দিয়েছি বিদ্যুৎ। এখন বিশ্ব মন্দার প্রভাবে সমস্যা হচ্ছে। কিছু দিনের মধ্যেই ঠিক হবে। আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। জনগণকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।

নির্বাচন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যেসব দেশের কাছে ধরনা দেয় সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনিই কথা বলবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com