
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুর রাজ্জাক খান রাজ। "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এই স্লোগানকে সামনে রেখে সেবার ব্রত নিয়ে নিরবে- নিভৃতে কাজ করে চলেছেন তরুণ উদীয়মান সমাজসেবক চুয়াডাঙ্গার কৃতি সন্তান মিনিস্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, এফ বি সি সি আই -এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান রাজ।
ইউনিয়ন ভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার চুয়াডাঙ্গা জেলা সদরের শংকচন্দ্র ইউনিয়ন পরিষদে, দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়ন বাসীর জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ ফ্রি সুগার টেস্ট করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান,
শংক চন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ রানা, ও মেডিকেল টিমের সারজন ডাক্তার সহ টিমের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved