1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২, ২.১৫ পিএম
  • ৬৫২ Time View

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ টাকা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির  ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com