1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ৪২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ওয়ালটনের ফ্রিজ কিনে ভাগ্য বদলে গেছে যশোরের আনসার সদস্য রতন লালের। এই ফ্রিজ কিনে তিনি ওয়ালটনের সর্বোচ্চ পুরস্কার ১৮ লাখ টাকা মূল্যের টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেট কার পুরস্কার হিসেবে পেয়েছেন।

সোমবার (২৯ মে) বিকেলে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে রতন লাল ও তার পরিবারের হাতে ব্লু রঙের গাড়ি এবং গাড়ির চাবি তুলে দেন অভিনেতা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিন খান। গাড়ি পেয়ে আনন্দে আটখানা রতন লালের পরিবার আত্মীয় স্বজন এবং গোটা এলাকাবাসী।

এর আগে গত ২৪ মে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের ওয়ালটন বিক্রয় কেন্দ্র থেকে কিস্তিতে একটি ফ্রিজ কেনেন রতন লাল। তিনি নাভারণ রেলস্টেশনের পাশে হরিজন পল্লীর বাসিন্দা।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশের ভেতর “সিজন-২” এর আওতায় ফ্রিজ কিনে এই প্রথম সর্বোচ্চ মূল্যের প্রাইভেট কার উপহার জিতেছেন রতন লাল। তবে ফ্রিজ কেনার সময় উপহার সম্পর্কে জানতেন না রতন লাল। ওয়ালটন কোম্পানি থেকে তার সঙ্গে যোগাযোগের পর গোটা এলাকায় আলোচনার ঝড় শুরু হয়।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অভিনেতা আমিন খান বলেন, ওয়ালটন পণ্য দেশীয় পণ্য, সবাই দেশীয় পণ্য কিনবেন দেশের টাকা দেশেই থাকবে। দেশীয় পণ্য থাকতে আজকে যারা বিদেশি পণ্য কিনছেন তারা নিজেরাই জানেন না কিভাবে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। দেশের অন্যান্য কোম্পানি পুরস্কার দেওয়ার কথা বলে কথা না রাখলেও ওয়ালটন পরিবার নিজেদের কথা রাখে বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম ওয়ালটন।

অনুভূতির বিষয়ে জানতে চাইলে রতন লাল বলেন, এ আনন্দ বলে বোঝানোর না। আমি কোনোদিন এমন গাড়ি কিনতে পারতাম কিনা জানি না। স্বপ্নেও কোনোদিন এমন গাড়ির কথা ভাবিনি। ভাগ্যে লেখা ছিল তাই আজকে আমি এই গাড়ির চাবি হাতে পেলাম। আমি গাড়িটি নিজেই চালাবো। গাড়িটি শুধু আমার উপহার নয় গোটা এলাকার উপহার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিইও গোলাম মুর্শেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর, ওয়ালটন নাভারণ ব্রাঞ্চের ম্যানেজার আমির হোসেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com