
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২ মার্চ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও মো. মিজানুর রহমান ভূঁইয়া।
ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান মীর রহমত উল্লাহ। সম্মেলনে শাখাপ্রধান, শাখার বিভাগীয় প্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved