
নিজস্ব প্রতিবেদকঃ আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত), অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবম ফারুক এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ শফিকুর রহমান এমপি ও প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, লেখক ও কলামিস্ট অজিত কুমার সরকার, প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, মতিউর রহমান লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে মোঃ শফিকুর রহমান এমপি বলেন, বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী শক্তি দেশব্যাপী মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা অতীতের মত হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসতে চায়। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করেন। তিনি উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সভাপতির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ২৩ মে বঙ্গবন্ধুর বিশ্ব শান্তির জন্য জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ যখন দ্রুত অর্থনৈতিক সফলতার দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত জোট বারবার এদেশের রূপকার, সফল প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বাতিঘর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে সেই অপশক্তি আবারও বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। আমরা কোনরকম সহিংসতায় বিশ্বাসী নয়। সবাইকে তিনি হিংসা, বিদ্বেষ ও সহিংসতাার পথ পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয়, মহানগর এবং থানা, ওয়ার্ড এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved