
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রশিদ, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খোন্দকার শামিম আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
সভায় শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved