শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আল মদিনা ফার্মার শেয়ার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: ডিএসই’র এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আল মদিনা ফার্মাসিউটিক্যালস’র শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা (Pro-rata) ভিত্তিতে শেয়ার বরাদ্দ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ মে) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিঃ এর চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, পরিচালক মোঃ কামরুল আলম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিঃ এর এসইভিপি ও সিওও খন্দকার রায়হান আলী, এফসিএ সহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৫ কোটি টাকার বিপরীতে ২৪৯ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৯.৯৬ গুন বেশি। প্রতি ২,০০,০০০ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীগন ৪০০ টি শেয়ার বরাদ্ধ পায়। উল্লেখ্য যে, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সাবসক্রিপশন পিরিয়ড ছিল ৭-১১ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS