
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোজ্জাম্মেল হক মিঠুর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) সন্ধায় বঙ্গবন্ধু সরণি রোড উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আরমান উল্লাহ'র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, যুগ্ম আহবায়ক মোঃ আরমান উল্লাহ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকত, গজারিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কাইসার আহমেদ ভূইয়া, কালিকা প্রসাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফজলুল কবির, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ, আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

উল্লেখ ভৈরব উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মিঠু ২০১১ সালে ১৫মে মৃত্যু বরণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved