
নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ মে ২০২৩ রবিবার দুপুর ২ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ এর সভাপতিত্বে চাল—ডাল—তৈল সহ সকল পণ্যের মূল্য কমাও, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর এবং পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাও ইত্যাদি দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন, সরকার লুটপাটকারীদের স্বার্থে দফায় দফায় নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির করে চলেছে। এটা ফ্যাসিবাদ সরকারের চরিত্রের বহিঃপ্রকাশ জনগনের উপর মরার উপর খাঁড়ার ঘা। সরকারের দুর্নীতি লুটপাট অরাজকতা ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে। সরকার বার বার দাম বৃদ্ধি করছে। সরকারের এই দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণ কেন বহন করবে? অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার অনির্বাচিত সরকার। ভোট ডাকাতি করে জনগণের মৌলিক অধিকার হরণ করে জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছে। ২০১৪ ও ২০১৮ এর মত ভোটারবিহীন কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। জনগণ তা হতে দেবে না। সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই মঙ্গল। নইলে পরিণতি ভালো হবে না। পৃথিবীতে কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারে নাই। এই সরকারও থাকতে পারবে না। সরকারের বিদায় কালে জাপান, আমেরিকা, লন্ডন ভ্রমণে গিয়েছে এবং যে সকল চুক্তি জাপানের সাথে করেছে অবিলম্বে জনসম্মুখে তা প্রকাশ করতে হবে। জনগণকে অন্ধকারে রেখে এই ধরনের চুক্তি করা দেশ বিক্রির সামিল।
কমরেড সামাদ বলেন, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, দুর্নীতি লুটপাট বন্ধ, ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতির ভুল নীতি পরিহার করে লুটপাটকারীদের আইনের আওতায় আনুন।
পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, দুর্নীতি লুটপাট অরাজকতা অর্থ পাচার বন্ধ করতে হবে। পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরত এনে পাচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। আজ সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বাজারে চাল ডাল সহ সব ধরনের নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান সিন্ডিকেট মুনাফা খোরদের হাত থেকে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তারেক ইসলাম বিডি, কেন্দ্রীয় সদস্য কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া নারী নেত্রী কমরেড নূর আফসানা নীপা প্রমূখ। বক্তারা অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ এর মূল্য প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved