1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

এসআইবিএল’র ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ মে) প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- নওগাঁর রাণীনগরে ঘোষগ্রাম বেতগাড়ী বাজার, ঢাকার যাত্রাবাড়ি ও ভাটারায় নুরেরচালা, চাঁদপুরের মতলবে নারায়ণপুর বাজার, নোয়াখালীর সুবর্ণচরে চর হাসান ভূঁইয়ার হাট, ফরিদপুরের নগরকান্দা বাজার, ভৈরবের মানিকদী চৌমুড়ী বাজার ও ছনছাড়া বাজার, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতাপের চর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কর্মমঠ বাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com