
নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত¡াবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী আধুনিক মিলনায়তনে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান সিরাজী, চেয়ারম্যান, কাজিপুর উপজেলা পরিষদ, জনাব আব্দুল হান্নান তালুকদার, মেয়র, কাজিপুর পৌরসভা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সভাপতি, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved