1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

বিএসইসি এবং বিসিসির মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.২৪ পিএম
  • ২৮১ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর প্রজেক্ট এর অধীন Digital Transformation of the Bangladesh Capital Market Data Interoperability (Fintech Board) বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পুঁজিবাজারের ডিজিটাল ট্রান্সফরমেশনের পথযাত্রায় উক্ত সমঝোতা স্মারকটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।

রবিবার (১৪ মে) ১১ টায় বিএসইসির মাল্টিপারপাস হলে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং Enhancing Digital Government & Economy (EDGE) প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান।

এছাড়াও, বিএসইসি’র নির্বাহী পরিচালকবৃন্দসহ বিএসইসি এবং বিসিসি’র কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএসইসি’র পক্ষে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং বিসিসি’র পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব মোঃ সামসুল আরেফিন বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট অর্থনীতি গঠনের ক্ষেত্রে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি পুঁজিবাজারের ডিজিটালাজেশনের লক্ষ্যে সম্পাদিত আজকের চুক্তির প্রশংসা করে বলেন, পুঁজিবাজারের প্রথাগত সিস্টেমকে ডিজিটালে রুপান্তর সাশ্রয়ী ও স্বচ্ছ পুঁজিবাজার তৈরিতে এবং বিনিয়োগকারীদের আস্থা আনয়নে সহায়ক হবে। পুঁজিবাজারের পুরনো নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা আর থাকবে না এবং স্বয়ংক্রিয় নজরদারি চালু করা হবে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সরকার ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, ডিজিটালাইজেশনের ফলে বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল সবাই একত্রে সহজে কাজ করতে পারবে। পুঁজিবাজারে জালিয়াতি রোধে এবং স্বচ্ছতার ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রয়োজন এবং স্বাক্ষরিত চুক্তি ও আধুনিকায়নের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন জরুরী বলে তিনি মন্তব্য করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার জন্য নেয়া উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের আধুনিকায়নের লক্ষ্যে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। আজকের সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে আমাদের প্রচেষ্টার সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। পুঁজিবাজারের ডিজিটালাইজেশন ফলে পুঁজিবাজারে গতি আসবে, দ্রুততার সাথে কাজ করা যাবে এবং ঝুকি কমবে বলে তিনি জানান। তিনি ডিজিটালাইজেশনের দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com