1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি

বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০.২৯ পিএম
  • ৩২৯ Time View

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

শামীম উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এ সময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। শামীম বাসের চাকায় পৃষ্ট হয়ে জখম হন। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে জানান। 

মেহেরপুর সদর থানা ওসি সাইফুল ইসলাম জানান, শামীমের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com