1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

ডিবিএইচ শুরু করল ফাইন্যান্সিং উইং “ডিবিএইচ ইসলামিক”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৬.৪০ পিএম
  • ৩২৫ Time View

দেশের সর্ববৃহৎ হোম ফাইন্যান্স প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। যার নাম ‘ডিবিএইচ ইসলামিক’।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান অতিথি নাসির এ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএইচ’র শরিয়া’হ সুপারভাইজরি কমিটির সদস্য, স্বনামধন্য ইসলামিক ব্যাংকার ফরিদউদ্দিন আহমেদ।

এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিবিএইচ’র চেয়ারম্যান নাসির এ চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে আশা প্রকাশ করেন যে, ‘ডিবিএইচ ইসলামিক’ শরিয়া’হ সম্মতভাবে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের কাছে অচিরেই একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত হবে।

ডিবিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’র উদ্বোধন ডিবিএইচ এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ডিবিএইচ তার বর্তমান সেবাসমূহের পাশাপাশি গ্রাহকদের মুদারাবা ডিপোজিটস এবং ইসলামিক হোম ও কার ফাইন্যান্সিং সেবাসমূহ প্রদান করবে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে এপ্রিল ১০ এ ডিবিএইচ’র শরীয়া’হ-ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং উইং (ওঋড) চালু করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করে। ডিবিএইচের বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, গাজীপুর, সাভার ও নারায়নগঞ্জে শাখা অফিস আছে এবং ডিবিএইচের ইসলামিক সেবাসমূহ গ্রাহকরা সকল শাখা থেকেই নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com