1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

শেয়ারবাজারে টি+১ চালু করতে যাচ্ছে বিএসইসি

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০০ পিএম
  • ৫৮০ Time View

শেয়ারবাজারের উন্নয়নে জেড ক্যাটাগরি ব্যতিত টি+১‌ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন।

বর্তমানে শেয়ারবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এরফলে সিকিউরিটিজ ক্রয়ের ৩য় দিন গিয়ে বিক্রি করা যায়। এই সময়ের ব্যবধান কমিয়ে বিনিয়োগ সহজলভ্য করার জন্য টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে কমিশন।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, সবার জন্য সহায়ক একটি আন্তর্জাতিক মানের শেয়ারবাজার গড়ে তোলার লক্ষে টি+১ সেটেলমেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং বিদেশিসহ সকল বিনিয়োগকারীর জন্য শেয়ারবাজার সুগম হবে। এছাড়া সকলের সময় ও ব্যয় কমে আসবে।

তিনি বলেন, টি+১ সেটেলমেন্টটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে ব্লু চিপ কোম্পানি দিয়ে টি+১ চালু করা হবে। এরপরে পর্যায়ক্রমে সব কোম্পানিকে টি+১ সেটেলমেনট সুবিধা পাবে।

বিদেশীরা টি+১ সেটেলমেন্টে অভ্যস্ত বলে জানান বিএসইসির এই কমিশনার। তারা আমাদের শেয়ারবাজারে ভালভাবে বিনিয়োগে আসার জন্য টি+১ সেটেলমেন্ট চায়।

বিএসইসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক শরীফ আতাউর রহমান। তিনি বলেন, টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগটি খুবই ভালো। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বাড়বে। এছাড়া দেশী ও বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com