
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মো. শওকত আলী খান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে বিকেবির এমডি হয়েছেন।
বুধবার (১০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মাসখানেক আগে সরকার বিকেবির এমডি মো. আবদুল জব্বারকে জনতা ব্যাংকের এমডি করায় পদটি এত দিন শূন্য ছিল। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন চানু গোপাল ঘোষ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved