
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩৮ লাখ ৪৯ হাজার ৩৫২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ২৩ লাখ ৫৫ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৫২ লাখ টাকা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবিসি) তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ লাখ ২৩ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, লাফার্জ হোলসিম, সাইফ পাওয়ারটেক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved